সারাদেশ

বোয়ালমারীতে হত্যা মামলার আসামিদের কলেজ থেকে বরখাস্তের দাবি

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর): বোয়ালমারী উপজেলার রূপাপাত গ্রামের বাকিয়ার শেখ হত্যা মামলার তিন আসামিকে নবকাম পল্লী ডিগ্রি কলেজ থেকে বহিষ্কারের দাবি উঠেছে। সালথা উপজেলার যদুনন্দী গ্রামে অবস্থিত কলেজটিতে কর্মরত ওই তিনজন হচ্ছেন, মামলার ১নং আসামি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিজানুর রহমান মোল্যা, ৪নং আসামি বিজ্ঞান বিভাগের প্রদর্শক মো. আইয়ুব আলী খান ও ৬নং আসামি কম্পিউটার ল্যাব সহকারী নাসির শেখ।

সালথা ও বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মামলার বাদিনী নিহতের স্ত্রী নার্গিস বেগম লিখিত আবেদনে হত্যা মামলার আসামি হওয়ায় ওই তিনজনের সরকারি বেতন বন্ধসহ চাকরি থেকে বরখাস্তের দাবি জানান।

মামলায় অভিযোগ করা হয়েছে, অধ্যাপক মিজানুর রহমান মোল্যার হুকুমে মো. আইয়ুব আলী খান ও নাসির শেখসহ ২৯/৩০ জনের দল গত ১৯ মে বাকিয়ার শেখকে পূর্ব পরিকল্পিতভাবে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় পরদিন নিহত বাকিয়ারের স্ত্রী নার্গিস বোয়ালমারী থানায় মামলাটি করেন।

নবকাম পল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান বলেন, কলেজের গভর্নিং বডিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। গভর্নিং বডির সিদ্ধান্ত অনুসারে জানতে চেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লিখেছি। জাতীয় বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে, সেই অনুসারে ব্যবস্থা নেবো।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা