খুলনায় কৃষি ব্যাংকের বিরুদ্ধে ৩২৫৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা
সারাদেশ

খুলনায় কৃষি ব্যাংকের বিরুদ্ধে ৩২৫৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া বিষয় নিয়ে বার বার হয়রানির অভিযোগ এনে খুলনায় কৃষি ব্যাংকের বিরুদ্ধে তিন হাজার ২৫৪ কোটি টাকার বিদ্বেষমূলক ক্ষতিপূরণ মামলা করেছে মেসার্স সুন্দরবন সি-ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মামলার আসামিরা হলেন, ব্যাংকটির প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন, খুলনা কর্পোরেট শাখার সাবেক মহাব্যবস্থাপক (রিকোভারি ও আইন বিভাগ) হাবিবুল্লাহ, সাবেক উপ-মহাব্যবস্থাপক (আইন বিভাগ) আ. হক ভূঁইয়া ও উপ-মহাব্যবস্থাপক গোলাম মাহবুব, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ূন কবির, যুগ্ম পরিচালক আ. হামিদ ও উপ-পরিচালক মো. মকবুল হোসেন এবং অর্থ মন্ত্রণালয় ও সাধারণ বিমা কর্পোরেশনের সাবেক উপ-সচিব আ. আজিজ।

গত ১৩ আগস্ট মানি সুইট হিসেবে যুগ্ম জেলা জজ নুসরাত জেবিনের ১ম আদালতে মামলাটি করেন সুন্দরবন সি-ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন চৌধুরী ও পরিচালক নুরুল আলম চৌধুরী। বাদীপক্ষের আইনজীবী অ্যাড. হারুন আর রশীদ জানান, সোমবার (২৪ আগস্ট) শুনানি শেষে মামলাটি গ্রহণ করে আগামী ৫ নভেম্বর লিখিত জবাব দিতে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেন আদালত।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০০১ সালের আগে বিভিন্ন সময়ে সুন্দরবন সি-ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কৃষি ব্যাংকের খুলনা কর্পোরেট শাখা থেকে ৯ কোটি ৪৬ লাখ টাকা ঋণ নেয়। পরবর্তীতে ঋণ শোধ করতে না পারায় কৃষি ব্যাংক ২০০১ সালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে খুলনার অর্থ আদালতে অর্থঋণ মামলা করে ২১ কোটি ৫৬ লাখ টাকা দাবি করে। এই মামলায় কৃষি ব্যাংকের পক্ষে ডিক্রি জারি হয়। ২০০৩ সালে কৃষি ব্যাংক একই আদালতে অর্থজারি মামলা করে। সেটি ২০০৯ সালে নিষ্পত্তি হয়।

সে সময় মেসার্স সুন্দরবন সি-ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড আদালতের মাধ্যমে এক কোটি ৭০ লাখ টাকা ব্যাংককে দিয়ে ব্যাংক থেকে তাদের বন্ধকি সম্পত্তি ছাড়িয়ে নেয়। এরপর ২০১৫ সালে কৃষি ব্যাংক ফের ২০০৩ সালের অর্থজারি মামলাটি পুনরুজ্জীবিত করে, যেটি ২০১৬ সালে আদালত খারিজ করে দেন। আবার ২০১৭ সালে কৃষি ব্যাংক ফের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মানি মামলা করলে একই বছর সেটিও খারিজ করে দেন আদালত।

সর্বশেষ, ২০১৮ সালে কৃষি ব্যাংক দুর্নীতি দমন কমিশনে (দুদক) সুন্দরবন সি-ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে ১৬ কোটি টাকার আত্মসাৎ মামলা করলে সেটিও গত বছর খারিজ করে দেন আদালত।

আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া বিষয়ে একের পর এক মামলা করে পরাজিত হওয়ার পরও কৃষি ব্যাংক ফের ১৬ কোটি টাকা দাবি করে ২০১৯ সালে চিঠি ইস্যু করে। এরই প্রেক্ষিতে বারবার হয়রানির শিকার হচ্ছে, এমন অভিযোগ তুলে কৃষি ব্যাংকের বিরুদ্ধে তিন হাজার ২৫৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছে মেসার্স সুন্দরবন সি-ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা