ছবি : সংগৃহিত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরি, গ্রেফতার ২

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরে মোটর সাইকেল চুরির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। তারা আন্তঃজেলা চোর চক্রের সদস্য।

আরও পড়ুন: চরফ্যাশনে আন্তর্জাতিক যুব দিবস পালিত

শনিবার (১২ আগস্ট) ভোরে শহরের গোবিন্দনগরের ইক্ষু খামার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. ফিরোজ কবির ।

গ্রেফতারকৃতরা হলেন- ঠাকুরগাঁও শহরের মুসলিম নগর এলাকার আব্বাস আলীর ছেলে মোহাম্মদ আলম (২৭) ও মুন্সিপাড়া এলাকার মোজাহারুল ইসলামের ছেলে মাসুদ ইসলাম তাসিন (২২)।

আরও পড়ুন: হাত-পা বাধা পলিথিনে মোড়ানো ছাত্র উদ্ধার

ওসি ফিরোজ কবির বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি চিকিৎসক হামিদুর রহমান শহরের একটি বেসরকারি ক্লিনিকে অপারেশন করতে যান। ওই সময় ক্লিনিকের নিচে পালসার মোটর সাইকেলটি বাইরে রেখে ভেতরে প্রবেশ করেন তিনি।

একসময় চোর চক্র তালা ভেঙ্গে মোটর সাইকেলটি নিয়ে যায়। অপারেশন শেষ করে হামিদুর নিচে নেমে দেখেন তার মোটরসাইকেলটি নেই। তাৎক্ষণিক বিষয়টি থানায় অবহিত করা হলে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে চেকপোস্ট বসায় পুলিশ।”

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ওসি আরও বলেন, শনিবার ভোর রাতে গোপন খবর পেয়ে শহরের ইক্ষু খামার এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হয় আলম ও মাসুদকে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদেরকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা