ছবি : সংগৃহিত
সারাদেশ

হাত-পা বাধা পলিথিনে মোড়ানো ছাত্র উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে রহিদুল ইসলাম (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রকে হাত-পা বাধা ও পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করেছে গ্রামবাসী।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬টায় উপজেলার গেদুড়া ইউনিয়নের পাচঘরিয়া হাজিপাড়া গ্রামে তার বাড়ির পিছনে খড়ের গাদার পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

রহিদুল ইসলাম ডাবরী গোরস্থান কওমী ও হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ও পাচঘরিয়া হাজিপাড়া গ্রামের সুলতান আলীর ছেলে।

ঐ মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আলী হাসান জানান, শনিবার ভোর ৪টার দিকে প্রতিদিনের ন্যায় ছাত্রদের ফজরের নামাজ পড়তে উঠিয়ে দেওয়া হয়। পরে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। সকাল সাড়ে ৬টার দিকে তাকে বাড়ির খড়ের গাদার পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন: গজারিয়ায় রশি ছিঁড়ে ২ রংমিস্ত্রির মৃত্যু

তার গো গো শব্দে আশপাশের লোকজন ছুটে এসে পলিথিনে মোড়ানো বাধন খুলে অসুস্থ অবস্থায় মাদ্রাসা ছাত্র রহিদুলকে বের করে আনে।

রহিদুল ইসলামের মা রোজিনা বেগম জানান, ছেলে নিখোঁজ হলে চারদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে খড়ের গাদার পাশ থেকে হাত-পা বাধা ও পলিথিনে মোড়ানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। কে বা কারা এ ঘটনায় জড়িত তার কোন কুল কিনারা করতে পারেনি তার পরিবার।

আরও পড়ুন: চালু হচ্ছে রামসাগর এক্সপ্রেস ট্রেন

ডাবরী গোরস্থান কওমী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আরও জানান, ঘটনাটা রহস্যজনক। তার বাবা-মা এ ব্যাপারে কোন ধারণা দিতে পারছেন না।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কোন সমস্যা না থাকায় ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।

এলাকাবাসি জানান, কে বা কারা এলাকায় আতংক সৃষ্টির লক্ষ্যে বা মাদ্রাসার সুনাম নষ্টের জন্যে এ ঘটনা ঘটিয়েছে।

আরও পড়ুন: ইয়াবাসহ নারী আটক

হরিপুর থানার উপ পরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম বলেন, ৯৯৯ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত: ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা