ছবি: সংগৃহীত
সারাদেশ

চালু হচ্ছে রামসাগর এক্সপ্রেস ট্রেন

জেলা প্রতিনিধি: গাইবান্ধায় দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর বহু কাঙ্ক্ষিত রামসাগর এক্সপ্রেস ট্রেন চালু হতে যাচ্ছে।

আরও পড়ুন: মুন্সিগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

শনিবার (১২ আগস্ট) বেলা ১১ টার দিকে ট্রেনটি পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহামুদ হাসান রিপন।

এর আগে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করে তিনি জানান, আগামী ২৯ আগস্ট ট্রেনটি রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের উদ্বোধন করার কথা রয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে ডিমের আড়তে অভিযান

স্থানীয় বাসিন্দারা বলছেন, ট্রেনটি চালু হলে সাঘাটার বোনারপাড়া, গোবিন্দগঞ্জ, ফুলছড়ি গাইবান্ধাসহ রংপুর বিভাগের অন্যান্য জেলার মানুষের যোগাযোগে আমূল পরিবর্তন ঘটবে।

এ অঞ্চলের মানুষের ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সর্বক্ষেত্রে গতি আসবে। কম ভাড়া এবং নির্দিষ্ট সময়ে পৌঁছানোর কারণে গাইবান্ধার মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল ট্রেনটি।

আরও পড়ুন: বেনাপোলে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

কিন্তু দীর্ঘদিন ট্রেনটি বন্ধ থাকায় কষ্ট হলেও বিকল্প যানবাহনে চলাচল করতে বাধ্য হন তারা।

বিশেষ করে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের অন্যতম যানবাহন ছিল ট্রেনটি।

আরও পড়ুন: জঙ্গি আস্তানা থেকে ১৩ জন আটক

নতুন করে এই ট্রেনটি চালু হওয়ার খবরে পুরো উত্তরাঞ্চল জুড়ে যেন আনন্দের বন্যা বইছে।

গাইবান্ধা রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ২০১০ সালের ১২ নভেম্বর চালু করা হয় রামসাগর এক্সপ্রেস ট্রেনটি। কিছু দিন চলার পর ২০১১ সালের জুলাই মাসে এটি বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: নাইজেরিয়ায় মসজিদ ধসে নিহত ৭

সে সময় ট্রেনটি গাইবান্ধার বোনারপাড়া থেকে রংপুরের কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর পর্যন্ত চলাচল করতো। এটি গাইবান্ধা থেকে মাত্র সাড়ে ৪ ঘণ্টায় দিনাজপুর পৌঁছে যেতো।

ট্রেনটি দিনাজপুর থেকে দুপুর ২.৫০ মিনিটে বোনারপাড়া জংশন স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে এসে পুনরায় সকাল ৬.৩০ মিনিটে বোনারপাড়া থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করতো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা