ছবি : সংগৃহিত
সারাদেশ

গজারিয়ায় রশি ছিঁড়ে ২ রংমিস্ত্রির মৃত্যু

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) একটি ভবনে রং করার সময় প্রায় ৯০ ফুট উপর থেকে রশি ছিঁড়ে নিচে পড়ে দুই রংমিস্ত্রির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: চালু হচ্ছে রামসাগর এক্সপ্রেস ট্রেন

শনিবার (১২ আগস্ট) সকাল ৯ টার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) ওষুধ শিল্প পার্কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাদারীপুরের শিবচর উপজেলার সেনেরবাগ গ্রামের টোকন খানের ছেলে মো. শহীদ (২৭) ও একই গ্রামের আবুল মাতুব্বরের ছেলে আব্দুস সোবহান (২৫)।

আরও পড়ুন: জঙ্গি আস্তানা থেকে ১৩ জন আটক

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) ওষুধ শিল্প পার্কে একমি ল্যাবরেটরিজ লিমিটেডে প্লটের ভেতর ৫ম তলা বিশিষ্ট ইউটিলিটি ভবনের ৪র্থ তলায় রংয়ের কাজ করছিলেন তিনজন রংমিস্ত্রি।

এদের মধ্যে দুইজন রশিতে ঝুলে রং করছিলেন অপরজন ভবনের ছাদ থেকে তাদের সহযোগিতা করছিলেন। সকাল ৯ টার দিকে রশি ছিঁড়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলে দুই রং মিস্ত্রির মৃত্যু হয়।

আরও পড়ুন: ইয়াবাসহ নারী আটক

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.আরশাদ কবির বলেন, সকাল নয়টার দিকে আমাদের হাসপাতালে দু'জন লোককে নিয়ে আসলে আমরা তাদের মৃত ঘোষণা করি। তাদের অবস্থা দেখে মনে হয়েছে তারা দু'জনেই রংয়ের কাজ করে। কাজ করা অবস্থায় উপর থেকে নিচে পড়ে মারা গেছেন।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

আরও পড়ুন: বেনাপোলে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

প্রাথমিকভাবে আমাদের কাছে যেটা মনে হয়েছে রং করা অবস্থায় রশি ছিঁড়ে নিচে পড়ে তারা মারা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা