সারাদেশ

এক ইলিশ ৪৬০০ টাকায় বিক্রি

আদিল হোসেন তপু, ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে দুই কেজি দুইশ গ্রামের একটি ইলিশ মাছ ৪ হাজার ৬শত টাকায় বিক্রি হয়েছে।

আরও পড়ুন : নলছিটি খাদ্য গুদামে অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক

বৃস্পতিবার (৩ আগস্ট) সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটে নিলামের মাধ্যমে বিক্রি হয় ওই ইলিশটি।

নাজিরপুর মৎস্যঘাটের আড়তদার মো. মনিরুল ইসলাম জানান, জামাল মাঝির ট্রলারের জেলেরা বুধবার রাতে তেঁতুলিয়া নদীতে মাছ শিকারে যান। দেবিরচর সংলগ্ন তেঁতুলিয়া নদীতে মাছ ধরার সময় তাদের জালে অন্যান্য মাছের সঙ্গে এ মাছটিও উঠে। পরে তারা সকালে অন্য মাছের সঙ্গে এই ইলিশ মাছটিও ঘাটে নিয়ে আসেন। তখন এটি ভিন্ন ভাবে নিলামে তোলা হলে সর্বোচ্চ দাম ৪ হাজার ৬শত টাকা দিয়ে মাছটি কিনে নেন জামাল সিকদার নামের এক ব্যক্তি। মাছটির পেটে ডিম থাকায় দাম একটু কম।

আরও পড়ুন : খাগড়াছড়িতে অনুদানের চেক হস্তান্তর

এ বিষয়ে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ বলেন, বৃষ্টি হওয়ায় জেলেরা এখন নদীতে মোটামুটি ভালো মাছ পাচ্ছেন। কয়েকদিনের মধ্যে নদীতে জেলেরা আরও অধিক মাছ পাবেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা