সারাদেশ

সড়কে ঝরল চিকিৎসকের প্রাণ 

আদিল হোসেন তপু, ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় হিল্লোল দে (৩০) নামের এক চিকিৎসক নিহত হয়েছেন।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের

বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের বাকলাইয়ের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিল্লোল দে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি পার্শ্ববর্তী বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন এলাকার কাজল চন্দ্র দের ছেলে।

আরও পড়ুন : মুক্তিযোদ্ধা হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

নিহতের স্বজনরা জানান, সকালে স্ত্রীকে ঢাকা যাওয়ার জন্য লঞ্চে উঠিয়ে দিতে ভোলা যান হিল্লোল দে। লঞ্চে উঠিয়ে দিয়ে সেখান থেকে ফেরার পথে লালমোহনের কালমা ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাকলাইয়ের দোকান এলাকায় পৌছালে তাকে সামনে থেকে একটি দ্রুতগতির মাইক্রোবাস ধাক্কা দেয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা ডা. হিল্লোল দেকে লালমোহন উপজেলা স্বাস্থ্য নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন : বন্দুকযুদ্ধে সাজাপ্রাপ্ত আসামি নিহত

এদিকে, চিকিৎসক হিল্লোল দের মৃত্যুতে সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্খীদের কান্নায় ভারী হয়ে ওঠে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গন। তিনি ৪২ তম বিসিএসএ স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারী লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা