ছবি : সংগৃহিত
সারাদেশ

নলছিটি খাদ্য গুদামে অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি খাদ্য গুদামে ১৬০ মেট্রিক টন পুরাতন আমন চালকে নতুন সংগ্রহ করা বোরো চাল দেখিয়ে ২নং গুদামের ৪ টি খামালে সংরক্ষণের মাধ্যমে গুদাম কর্তৃপক্ষ ২২ লক্ষ ৪০ হাজার টাকার আত্মসাতের অভিযোগের প্রমাণ পেয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আরও পড়ুন: মাদারগঞ্জে ফাঁসির দাবিতে মানববন্ধন

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল থেকে বিকেলে পর্যন্ত ২য় দিনের মতো গুদামে অভিযান চালিয়ে প্রমাণ পায় দুদক।

এরআগে বুধবার অভিযান চালিয়ে প্রাথমিক সত্যতা পেয়ে চূড়ান্ত তদন্তের জন্য গুদামটি সিলগালা করে দেওয়া হয়।

আরও পড়ুন: অন্ধকার কাটিয়ে শোক হোক শক্তি

দুর্নীতি দমন কমিশনের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক শেখ গোলাম মাওলা, নলছিটি সহকারী কমিশনার (ভুমি) সমাপ্তি রায়, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুহাম্মদ আতাউর রহমানের উপস্থিতিতে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম অভিযোগের সত্যতা স্বীকার করেন।

দুদকের উপ পরিচালক শেখ গোলাম মাওলা বলেন,আমরা অভিযোগের সত্যতা পেয়েছি। তদন্ত প্রতিবেদন তৈরি করে আমরা উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা