সারাদেশ

ভালুকায় নদীতে পরে শিশুর মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় নদীতে পরে শাকিব নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শাকিব (১১) উপজেলার কাই চান গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

আরও পড়ুন : বাংলাদেশের জনগণই আমার মূল শক্তি

জানা যায়, সোমবার দুপুরে শাকিব বিরুনীয়া ইউনিয়নের পাচঁবাকা সুতিয়া নদীর পারে যায় তার বাবা ও চাচার সাথে। তার বাবা ও চাচারা তাকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলে মাছ দরতে চলে যায়।

মাছ ধরা শেষে শাকিবের বাবা বাড়ি ফিরে তার ছেলেকে বাড়িতে দেখতে না পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তাদের সন্দেহ হয় শাকিব নদীতে পরতে পারে। তারা খুঁজে না পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসকে খবর দিলে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করে প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে শাকিবের সন্ধান মেলেনি। পরে মঙ্গলবার ভোরে শাকিবের লাশ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

আরও পড়ুন : গার্ডার লঞ্চিং মেশিন পড়ে নিহত ১৬

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, আমরা রাতে অনেক চেষ্টা চালিয়ে লাশ উদ্ধার করতে পারিনি। সকালে নদীতে তার লাশ ভেসে উঠে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা