ছবি-সংগৃহীত
সারাদেশ

মরে যাবো, কারো ক্ষতি করবো না

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : বিএনপির কোনো সহিংস কর্মসূচী নেই বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. কামরুজ্জামান রতন।

তিনি বলেন, আমরা দেশের মানুষকে একত্রিত করে ভোট দিতে চাচ্ছি। এতে বিএনপির কোনো সহিংস কর্মসূচী নেই। আমরা জেলে যাবো, মরে যাবো, কারো কোন ক্ষতি করবো না। আমরা রক্তাক্ত হবো, কাউকে রক্তাক্ত করবো না। আমরা শুধু ভোট দিতে চাই, ভোটের অধিকার চাই।

আরও পড়ুন : আ’লীগ প্রার্থী সাজ্জাদুলকে জয়ী ঘোষণা

বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় নির্দেশনায় সোমবার (৩১ জুলাই) মুন্সীগঞ্জে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে কামরুজ্জামান রতন এসব কথা বলেন। এদিন বেলা সোয়া ১১ টার দিকে শহরের উপকন্ঠ মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় এ কর্মসূচি পালন করে জেলা বিএনপি।

রতন বলেন, বিএনপির কর্মসূচি থেকে অন্যায় ভাবে বহু নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে। গায়েবি, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। শতশত মানুষকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। আর কত মানুষকে রক্তাক্ত করবে। দেশে ১১ কোটি ভোটার। ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাই মাঠে নামবে। আরও রক্ত দিবে। তিনি ভোটের অধিকার ফিরিয়ে তত্বাবধায়ক সরকার গঠন ও দলটির সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

আরও পড়ুন : ঝালকাঠিতে বিএনপির প্রতিবাদ সমাবেশ

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম- আহবায়ক শাহজাহান খান, এ কে এম ইরাদত হোসেন মানু, সিরাজদীখান উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মো. আব্দুল্লাহ্ , পৌর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, ভিপি মাসুৃম, ইদ্রিস মিয়াজী মোহন, অ্যাডবোকেট আসাদুজ্জামান ইকু, সাবেক কাউন্সিলর এনামল হক, ছাত্রদলের সাবেক সভাপতি মোজাম্মেল হক মুন্না সহ বিএনপির অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা