ছবি : সংগৃহিত
সারাদেশ

ঝালকাঠিতে বিএনপির প্রতিবাদ সমাবেশ

ঝালকাঠি প্রতিনিধি: বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের যৌথ হামলা, নির্যাতন নিপিড়ন এবং গণগ্রেফতারের প্রতিবাদ কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ভাগিনার ধাক্কায় মামার মৃত্যু

সোমবার (৩১ জুলাই) বিকেলে জেলা বিএনপি'র আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপি সভাপতি প্রফেসর এজাজ হাসান, নলছিটি উপজেলা বিএনপি সভাপতি এ্যাড. আনিসুর রহমান হেলাল, নলছিটি পৌর বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, নলছিটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, জেলা যুবদলের আহবায়ক মোঃ শামিম তালুকদার, সদস্য সচিব মোঃ আনিসুর রহমান খান, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান, জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদির হোসেন, জেলা তাঁতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার মোঃ সাফায়েত হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু, নলছিটি উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল কবির রানা, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মুবিনুল ইসলাম প্রমুখ।

জনসমাবেশে জেলা ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করে। জনসমাবেশে নেতৃবৃন্দ ২৯ জুলাই ঢাকায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং পুলিশের ছত্রছায়ায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আরও পড়ুন: রংপুরে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে স্বারকলিপি

নেতৃবৃন্দ সরকারের গুম, খুন নির্যাতন এবং মিছিল মিটিং এ গুলি করে হত্যা করে আন্দোলন দমানো যাবে না বলে হুশিয়ারি প্রদান করেন।

বিএনপি নেতারা বলেন, বাংলাদেশের মাটিতে প্রত্যেকটি, নির্যাতন, নিপিরন, হামলা গুম খুন হত্যার বিচার করা হবে। একদলীয় বাকশাল কায়েম করার যে নীল নকশা তৈরি করা হয়েছে তা ভেঙ্গে গুড়িয়ে দিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করার কথা বলেন।

আরও পড়ুন: বুয়েটের ২৬ শিক্ষার্থীসহ গ্রেফতার ৩৪

আন্দোলন কারীদের রক্ত বৃথা যাবে না, শেখ হাসিনার পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে বাদ্য করার কথা বলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা