সারাদেশ

নিজ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় সিঁধ কাটা ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : জনভোগান্তি হলে কর্মসূচিতে নিষেধাজ্ঞা

বুধবার (২৬ জুলাই) সকালে বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে মনোয়ারা বেগম (৬০) নামের এক কবিরাজ মহিলার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি হলেন হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর সাগরিয়া গ্রামের মৃত আজহারুল ইসলাম আজাদের স্ত্রী।

আরও পড়ুন : নাইজেরিয়ায় হামলা, সৈন্যসহ নিহত ৩৪

স্থানীয়রা জানায়, স্বামীর মৃত্যুর পর তিনি এক ছেলে ও এক মেয়েসহ বাড়িতে থাকতেন। পরে তার ছেলে চট্টগ্রাম, মেয়ে অন্য জায়গায় চলে যাওয়ায় বাড়িতে তিনি একাই থাকতেন। অন্য দিনের মতো রাতে তিনি নিজের বাড়িতেই ছিলেন।

বুধবার সকালে স্থানীয় লোকজন মনোয়ারার ঘরের বাইরে সিঁধ কাটা দেখে ভেতরে ঢুকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পাই। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : পরিবেশ নষ্ট হলে দায় বিএনপির

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. ওহিদুর রহমান জানান, বৃদ্ধ ঐ নারী গ্রামে ঝাড়ফুঁক ও কবিরাজি করতেন। ধারণা করা হচ্ছে,পূর্ব শত্রুতার জেরে কেউ সিঁধ কেটে ঘরে ঢুকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে। বিষয়টি সকালে আশপাশের লোকজন দেখে পুলিশকে জানায়।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা যাচ্ছে, দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে।

আরও পড়ুন : শস্যচুক্তি থেকে সরে গেছে রাশিয়া

মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিবারের সদস্যদের অভিযোগ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা