ছবি : সংগৃহিত
সারাদেশ
খাজানগর সিদ্দিকীয়া দরবার শরীফ

শোহাদায়ে কারবালা মাহফিল ২৯ জুলাই

পাবনা প্রতিনিধি: খাজানগর সিদ্দিকীয়া দরবার শরীফের উদ্যোগে শোহাদায়ে কারবালা, আওলাদে রসূল, আহলে বায়াত (আ.), খাতুনে জান্নাত, মা ফাতেমা (রা.) ও হযরত মাওলা আলী (রা.) এর কলিজার টুকরা মুশকিল কোশা জান্নাতি যুবকদের সরদার, হযরত মাওলানা ইমাম হোসাইন (রা.) এর স্মরণে মহাপবিত্র শোহাদায়ে কারবালা মাহফিলের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: ভোট কারচুপি’র অভিযোগ আ. লীগ ও স্বতন্ত্র প্রার্থীর!

১০ মহররম (৯ জুলাই) শনিবার পাবনা সদর উপজেলার বলরামপুরের দ্বীপচর রোডের খাজানগর সিদ্দিকীয়া দরবার শরীফ প্রাঙ্গণে মহাপবিত্র এই মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে থাকবেন ভারতের ফুরফুরা দরবার শরীফ থেকে আগত পীর ছাহেব, আওলাদে মুজাদ্দেদে জামান, আলা হযরত মাওঃ আল্লামা সাইফুল্লাহ সিদ্দিকী আল কুরাইশী (মু.জি.আ.)।

সম্মানীত অতিথি থাকবেন রবিউল মার্কেট এন্ড এপার্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মুহঃ রবিউল ইসলাম খান, আল মুজাদ্দেদী, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান।

আরও পড়ুন: ঘরে ঢুকে নারীকে শ্বাস রোধে হত্যা!

প্রধান বক্তা হিসেবে থাকবেন কাশিনাথপুর থেকে আগত- হযরত মাওঃ ওমর ফারুক মোজাহেদী ছাহেব। দ্বিতীয় বক্তা হিসেবে থাকবেন ক্বারী হযরত মাওলানা মুহাঃ ইবরাহীম খলিলুল্লাহ ছাহেব।

৩য় বক্তা হিসেবে থাকবেন খাজানগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সহঃ সুপার হযরত মাওলানা মুহাঃ রিয়াজ উদ্দীন ছালেহী ছাহেব।

আরও পড়ুন: নরসিংদীতে তেলবাহী ট্যাঙ্কারে আগুন

সভাপতিত্ব করিবেন ভারতের ফুরফুরা দরবার শরিফের খলিফা হযরত নূর মুহাম্মাদ আজাদ খান চিশতী ছাহেব (মু.জি.আ.)

উক্ত মহাপবিত্র শোহাদায়ে কারবালা মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানদের দলে দলে যোগদান করিয়া আহলে বাইয়্যাত (আ.) এর ফায়েজ তাহাজ্জুহ বরকত হাসিলের আহ্বান জানানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা