ছবি: সংগৃহীত
সারাদেশ

ঝালকাঠিতে নিহতদের পরিবারে শোকের মাতম

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির ছত্রকান্দায় নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস বাশার স্মৃতি পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৬৫৪৯) পুকুরে পড়ার ঘটনায় নিহত ১৭ জনের পরিবারে শোকের মাতম চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।

আরও পড়ুন: ফতুল্লায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় মরদেহ হস্তান্তরের পরে এদের যার যার বাড়িতে দাফন করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে। দোষী চালক, হেলপার ও সুপারভাইজারকে আইনের আওতায় এনে বিচার করা হবে।

আরও পড়ুন: দাবানলে পুড়ছে গ্রিস

জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা তদন্ত কমিটি ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। বাসের চালক মোহন, হেলপার বুলেট আশিক ও সুপারভাইজার মো. ফয়সাল ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

পুলিশের পক্ষ থেকে বাস দুর্ঘটনায় নিহত স্বজনদের সাথে ও চিকিৎসাধীন অবস্থায় থাকা আহতদের সাথে যোগাযোগ করা হয়। এখন পর্যন্ত তারা কেউই মামলা করতে আগ্রহী না হওয়ায় কোন মামলা রুজু হয়নি। কেউ মামলা করতে আগ্রহী না হলে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করবে।

আরও পড়ুন: অবরোধ-ভাঙচুর রাজনৈতিক অপরাধ

বাস দুর্ঘটনায় আহত ৩৫ জনের মধ্যে ৩৩ জন রবিবার (২৩ জুলাই) চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল তারা চিকিৎসাধীন ছিলেন।

আহত বাকি ২ জন মো. জলিল ও তার স্ত্রী মিনারা বেগম ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তাদের অবস্থা শংঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: জনদুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা

ঝালকাঠি সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহতরা অধিকাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আর বাকী ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, শনিবার সকাল ১০ টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালে যাবার পথে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা নামক স্থানে বাশার স্মৃতি পরিবহনের বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ১৭ যাত্রী নিহত হয় এবং ৩৫ যাত্রী আহত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা