ছবি-সংগৃহীত
সারাদেশ

নদীতে ডুবে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি : মাগুরায় পুলিশের ভয়ে পালাতে গিয়ে নদীতে ডুবে আরিয়ান মল্লিক সাব্বির (১৬) নামের এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : টঙ্গীবাড়িতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শনিবার (২২ জুলাই) রাত সাড়ে আটটার দিকে মাগুরা শহরের নিজনান্দুয়ালী শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরিয়ান নিজনান্দুয়ালী শেখপাড়া এলাকার কালাম শেখের ছেলে। সাব্বির চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

সাব্বিরের বন্ধু রায়হান শেখের দাবি, আমরা কয়েকজন বন্ধু নদীর পাড়ে বসেছিলাম। পুলিশের উপস্থিতিতে আমরা ভয়ে দৌড় দিই। এসময় সাব্বির নবগঙ্গা নদীতে পড়ে যায়। রাত দেড়টার দিকে এলাকাবাসীর সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

তবে এ বিষয়ে ওই কিশোরের পরিবারের কোনো সদস্য কথা বলতে রাজি হননি।

আরও পড়ুন : মোটরসাইকেলের ধাক্কায় নিহত শিক্ষক

মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, ৯৯৯ থেকে ফোন পাই যে কিছু যুবক মাদক সেবন করছে। পরে আমাদের টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিছু কয়েকজনকে সংঘবদ্ধভাবে বসে থাকতে দেখে। এসময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পালানোর সময় ফাহিম শেখ নামে এক যুবককে আটক করে পুলিশ। তবে এসময় কেউ নদীতে লাফ দিয়েছে বলে আমাদের কাছে তথ্য নেই।

এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে ওই এলাকায় পুলিশের একটি টিম গিয়েছিল। তবে পুলিশের ধাওয়া খেয়ে কেউ নদীতে লাফ দিয়েছে কি না সে বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা