ছবি : সংগৃহিত
সারাদেশ
যুব সমাজ

মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: "আগামীর বাংলাদেশ হবে তারুণ্য দীপ্ত বাংলাদেশ" এই প্রতিপাদ্য কে সামনে রেখেই বর্ডার গার্ড বাংলাদেশ-খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) উদ্যোগে কোমলমতী শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: মির্জা ফখরুল কথাবার্তায় বেশামাল

রোববার (২৩ জুলাই) ব্যাটালিয়ন সদরে আয়োজিত অনুষ্ঠানে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) আওতাধীন উপজেলার আটটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিজিবির পক্ষ হতে এ ক্রীড়া সামগ্রী তুলে দেন লে. কর্নেল আবু বকর ছিদ্দিক সাইমুম।

বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আবু বকর ছিদ্দিক সাইমুম,

বক্তব্যে প্রধান অতিথি বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্য দীপ্ত বাংলাদেশ। আজকের যুব-সমাজ হবে আগামী বাংলাদেশের নীতি নির্ধারক, সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে।

আরও পড়ুন: ভোলাহাটে ট্রাক-সিএনজি সংর্ঘষে নিহত ২

শিক্ষা-দীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে সড়িয়ে রাখতে।

প্রধান অতিথি আরও বলেন, যুব সমাজকে মাদক এবং মোবাইল গেম থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে সড়িয়ে রাখতে সকলকে খেলাধুলার প্রতি বেশি বেশি সম্পৃক্ত হতে হবে।

অধিনায়ক লে. কর্নেল আবু বকর ছিদ্দিক সাইমুম বলেন,আর্থ-সামাজিক উন্নয়নে পিছিয়ে পড়া ও হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিজিবির নেয়া ছোট এই উদ্যোগটি শিক্ষার্থীদের সঠিক সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

আরও পড়ুন: ৪০ বছরেও হয়নি ব্রীজ, বুড়া হয়ে গেলাম!

বিজিবি সব সময় যেকোন পরিস্থিতিতে আপনাদের পাশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক বিকাশ উন্নয়নে বিজিবির এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন (৪৩ বিজিবি)র পদস্থ কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী প্রমূখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা