ছবি: সংগৃহীত
সারাদেশ

মোটরসাইকেলের ধাক্কায় নিহত শিক্ষক 

জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের।

আরও পড়ুন: দেশে ফিরেছেন ৮৮ হাজার ৪১৮ হাজি

শনিবার (২২ জুলাই) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার টুকু বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক জাফর আলী মুন্সী (৬২) কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের মৃত তাহাজ্জেদ হোসেন মুন্সির ছেলে।

রোববার (২৩ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

আরও পড়ুন: দাবানলে পুড়ছে গ্রিস

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খান শরিফুল ইসলাম বলেন, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জাফর আলীর অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনায় রেফার্ড করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তিনি মারা যান।

আরও পড়ুন: ফতুল্লায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

পুলিশ আরো জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ঐ শিক্ষকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোটরসাইকেল চালক ঘটনার পর পালিয়ে যায়। মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা