সারাদেশ

রেজিস্ট্রার নিয়োগে অনিয়মের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : ২ হাজার কোটি টাকা রাজস্ব আদায়

বুধবার (১২ জুলাই) নোয়াখালী জেলা প্রশাসকের কাছে এ অভিযোগ করেন কাজী মো.রবিউল ইসলাম নামে এক ভুক্তভোগী। অভিযোগের অনুলিপি দেওয়া হয় প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, আইন সচিব, জেলা রেজিস্ট্রার ও দুর্নীতি দমন কমিশন নোয়াখালী কার্যালয় বরাবর।

লিখিত অভিযোগে বলা হয়, কাজী মো.রবিউল ইসলাম একজন মুক্তিযোদ্ধার নাতি। তিনি উপজেলার অর্জুনতলা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রারের পদে প্রার্থী ছিলেন। এ পদের জন্য গত ৫ জুলাই বিকেল ৪টার দিকে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষা চলাকালে সেখানে বহিরাগত লোকজন উপস্থিত হন। নিয়োগ বোর্ডের কর্মকর্তারা অসদুপায়ে মোটা অংকের টাকা নিয়ে স্থানীয় এমপির পিএস সামছুল আলম আজাদ সুমনের নির্দেশে আমার কাগজ পত্র সরিয়ে ফেলার জন্য বলে। পরে তার ভাগিনা মো.ওমর ফারুককে এ পদের জন্য মনোনীত করে। ওমর ফারুক ও তার পরিবারের সদস্যরা জামায়াত শিবিরের রাজনীতির সাথে জড়িত।

আরও পড়ুন : সহিংসতা মুক্ত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

অভিযোগে আরও বলা হয়, অর্জুনতলা ইউনিয়নের সাবেক নিকাহ রেজিট্রার সুজায়েত উল্যাহ ভূঞার বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশানে রীট পিটিশান করেন কাজী মো.রবিউল ইসলাম। মামলা চলমান অবস্থায় সুজায়েত উল্যাহ গত বছরের ২১ ডিসেম্বর নোটারী পাবলিক আপোষ নামা মূলে তার রীট পিটিশান প্রত্যাহার পূর্বক নিকাহ রেজিট্রার ও কাজীর দায়িত্ব থেকে অব্যাহতি নেন। তাই এ পদের জন্য সকলের থেকে আমার বেশি যোগ্যতা থাকা সত্ত্বেও লোকমুখে জানা যায় আমাকে প্যানেলে রাখা হয়নি।

এমপির পিএস কাজী মো.রবিউল ইসলাম অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, অর্জুনতলা ইউনিয়নের এখনো কাজী নিয়োগ হয়নি। শুধু মাত্র মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বরং মো.রবিউল ইসলামের মা বিএনপির রাজনীতির সাথে জড়িত।

আরও পড়ুন : বিএনপির সাথে কানাডার রাষ্ট্রদূতের বৈঠক

জেলা রেজিস্ট্রার আনোয়ারুল হক চৌধুরী বলেন, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা