ছবি: সংগৃহীত
সারাদেশ

কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ২

জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় মাহমুদুল হাসান আলমগীর (৩২) ও তার বোন নাদিরা আক্তার (২৩) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : ভোলায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে।

টিটু বিষয়টি নিশ্চিত করেছেন হোসেনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।

আরও পড়ুন : ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, খুশিতে আনন্দ শোভাযাত্রা

পুলিশ জানায়, বিরোধপূর্ণ জমিতে গাছের চারা লাগানোকে কেন্দ্র করে বুধবার (১২ জুলাই) শামসুদ্দিনের সাথে তার ভাই কাদির ও ভাতিজাদের কথা কাটাকাটি হয়।

এর জেরে আজ বৃহস্পতিবার সকালে পরিকল্পিতভাবে শামসুদ্দিন ও তার পরিবারের সদস্যের দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কাদির ও তার লোকজন। এতে ঘটনাস্থলেই শামসুদ্দিনের ছেলে মাহমুদুল হাসান আলমগীরের মৃত্যু হয়।

আরও পড়ুন : দুই মাথা নিয়ে শিশুর জন্ম

এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাদিরা, সালমান (২২), খাদিজা আক্তার (৫৮) ও শামসুদ্দিনকে (৬২) উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নাদিরাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : উলিপুরে মাদকসহ বিদেশী নাগরিক গ্রেফতার

এদিকে ঘটনার পরপরই কিশোরগঞ্জের পুলিশ সুপার রাসেল শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে হোসেনপুর থানা পুলিশের ওসি মো. আসাদুজ্জামান টিটু বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে মুজিববর্ষ মুক্ত মঞ্চের উদ্বোধন

হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা