ছবি: সংগৃহীত
সারাদেশ

তিস্তায় নৌকাডুবে নিখোঁজ ৩

জেলা প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে নৌকা ডুবে ৩ জন নিখোঁজ হয়েছেন।

আরও পড়ুন : সুদানে বিমান হামলা, নিহত ২২

রোববার (৯ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের ধুবনী এলাকায় হাজীর মোড়ের চেয়ারম্যানের ঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- ফজলুর রহমান, আহদেুল ইসলাম ও সফিকুল ইসলাম। তারা ঐ ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন : ১২ জেলায় ঝড়ের পূর্বাভাস

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি নৌকায় প্রায় ২০ জন শ্রমিক কাজের উদ্দেশ্যে তিস্তা নদী পার হচ্ছিলেন। নৌকাটি মাঝনদীত প্রবল স্রোতে ডুবে যায়। এ সময় অনেকেই সাঁতরে পাড়ে উঠতে পারলেও ৩ জন নিখোঁজ হন।

আরও পড়ুন : ব্রাজিলে ভবন ধসে নিহত বেড়ে ১৪

তাদের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন সিঙ্গীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু।

খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিস তাদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা