ছবি : সংগৃহিত
সারাদেশ

মেঘনার জোয়ারে ভেসে গেল রাজমিস্ত্রী

নোয়াখালী প্রতিনিধি: ভাটার সময় মেঘনা নদীতে গোসল করতে নেমে জোয়ারের স্রোতে ভেগে গেছে এক রাজমিস্ত্রী। একই সময়ে ভেসে যাওয়া তার বন্ধু শাহাবুদ্দিন (২৪) ও মোহন (২৩) কে স্থানীয় জেলেরা উদ্ধার করে।

আরও পড়ুন: অতিরিক্ত ভাড়া আদায়, ম্যানেজারের কারাদণ্ড

পানিতে ভেসে যাওয়া যুবকের নাম আমির হোসেন (২৩)। সে উপজেলার চর জুবলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলী আহমদ চৌকিদারের ছেলে। তিনি নিজ এলাকার সুবর্ণচরে রাজমিস্ত্রির কাজ করতেন।

শনিবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বোয়ালখালী ঘাটে ভেসে যায় ওই যুবক।

আরও পড়ুন: নাফ নদীতে ডুবে তরুণের মৃত্যু

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ২টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়ন থেকে একদল যুবক একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বোয়ালখালী ঘাট সংলগ্ন তাদের এক আত্মীয় বাড়িতে যায়। সেখান থেকে মেঘনা নদীর পাড়ে যান আমির হোসেনসহ তার বন্ধুরা। ওই সময় নদীতে ভাটা চলছিল।

একপর্যায়ে তারা নদীতে গোসল করতে নামে। আকস্মিক জোয়ার এলে তিন বন্ধু নদীর পানির স্রোতে ভেসে যান। পরে উপস্থিত জেলেরা দুইজনকে জীবিত উদ্ধার করতে পারলেও আমির হোসেনের ঘটনার পর থেকে ছয় ঘন্টা নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: মাগুরায় ১৭৭ প্রশিক্ষনার্থীর মাঝে সনদ প্রদান

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, বিষয়টি আমি শুনেছি। স্থানীয়রা নিখোঁজ যুবককে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা