ছবি : সংগৃহিত
সারাদেশ
কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ

মাগুরায় ১৭৭ প্রশিক্ষনার্থীর মাঝে সনদ প্রদান

মাগুরা প্রতিনিধি: মাগুরায় বহুমুখী মানবকল্যাণ সংস্থা ও সমাজসেবার উদ্যোগে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ ১৭৭ জন প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়েছে।

আরও পড়ুন: মাগুরায় অটোরিক্সা চাপায় শিশু নিহত

শনিবার (৮ জুলাই) দুপুরে শহরের সৈয়দ আতর আলী সড়কে বহুমুখী সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে এ সনদ বিতরণ করা হয়।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর।

আরও পড়ুন: এতিম কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বহুমুখী মানবকল্যাণ সংস্থার নির্বাহী চেয়ারম্যান আহমেদ পিপুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাইফুল হক, বহুমুখী মানবকল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ সাইফুল্লাহ, সংস্থার নির্বাহী সদস্য জেসমিন জাহান মুন, মনিরুল ইসলাম সাগর, বহুলুল কবীর, শিলা বিশ্বাস, তনয় চক্রবর্তী প্রমুখ।

বহুমুখী মানবকল্যাণ সংস্থার সমন্বয়কারী শিলা বিশ্বাস জানান, মাগুরার দুস্থ, বিধবা, স্বামী পরিত্যক্তা ও হতদরিদ্র জনগোষ্ঠীকে কর্মসংস্থানমূলক কাজের প্রশিক্ষণে আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে বহুমুখী মানবকল্যাণ সংস্থা ও সমাজসেবার উদ্যোগে কম্পিউটার ও ড্রাইভিংয়ে ১৭৭ জন প্রশিক্ষণার্থীকে দীর্ঘ প্রশিক্ষণ শেষে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় উত্তীর্ণদের হাতে সনদ তুলে দেয়া হয়।

আরও পড়ুন: নাম বিভ্রাটে সাজা খাটছেন পিওন

প্রশিক্ষণার্থীদের মধ্যে কম্পিউটারে রয়েছেন ১৫৩ জন ও ড্রাইভিংয়ে রয়েছেন ২৪ জন।

এছাড়াও একই সময়ে ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাতেও সনদ বিতরণ করা হয় বলে তিনি জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা