ছবি-সংগৃহীত
সারাদেশ

বাংলাদেশে সাম্প্রদায়িক অসন্তুষ্টি নেই

জেলা প্রতিনিধি : সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক অসন্তুষ্টি নেই। একটি চক্র বারবার ধর্মীয় উসকানিতে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। ধর্ম মানুষকে এই শিক্ষা দেয় না, তাই আর মানুষকে বিভ্রান্ত করবেন না।

আরও পড়ুন : ন্যায়বিচার নিশ্চিতের চেষ্টা করছি

শনিবার (৮ জুলাই) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বাংলাদেশ গীতা পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও লালমনিরহাট জেলা শাখার অভিষেক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম সবসময় সহিষ্ণু শিক্ষা দেয়। প্রধানমন্ত্রীর বাংলাদেশে সব ধর্মের লোকজন ধর্মীয় সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছে।

আরও পড়ুন : মাদক পাশের দেশ থেকে এসেছে

তিনি বলেন, আগামী নির্বাচনে বৈদেশিক কোনো রাষ্ট্র যাতে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আমেরিকা বিভিন্নভাবে আমাদের চাপে ফেলতে চায়। যে দেশ মুক্তিযুদ্ধের সময় আমাদের বিরোধিতা করেছিল তবুও আমরা যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছি। এবারও সুষ্ঠু নেতৃত্বের ভোটে জনগণ আওয়ামী লীগকে বেছে নেবে। কোনো ষড়যন্ত্রই এতে টিকবে না।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা