ছবি-সংগৃহীত
সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে ফাইভ মার্ডার : আটক ৬

জেলা প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফাইভ মার্ডারের ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আরও পড়ুন : মাদক পাশের দেশ থেকে এসেছে

শনিবার (৮ জুলাই) ৮ এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে গতকাল (শুক্রবার) দিবাগত রাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, উখিয়ার বালুখালী ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ ফোরকান (২৩), খাইরুল বশরের ছেলে মোহাম্মদ জুবায়ের (২৯), মৃত ফকির আহমদের ছেলে বি রহমান (৩৪), উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোস্তাক আহমেদের ছেলে এনাম উল্লাহ (২৩), শাকের উল্লাহর ছেলে এবাদত উল্লাহ (২৫) এবং উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ শাকেরের ছেলে আরিফ উল্লাহ (৩০)। আটককৃতরা সবাই রোহিঙ্গা দুষ্কৃতিকারী বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।

আরও পড়ুন : রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার

পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলমান। আরও তথ্য-উপাত্ত সংগ্রহের পর বিস্তারিত জানানো হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে ধরতে অভিযান অব্যাহত আছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এখনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ জমা না দেওয়ায় মামলা রেকর্ড করা হয়নি।

আরও পড়ুন : প্রতিবন্ধী শিশু ধর্ষণ, দুই ভাই গ্রেফতার

প্রসঙ্গত, শুক্রবার (৭ জুলাই) ভোরে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসও সন্ত্রাসী বাহিনীর মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। ওই সময় পাঁচ রোহিঙ্গা নিহত হয়। রাতে পাহাড়ের ঢালু থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা