ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে রাবেয়া নার্সিং-এ নবীন বরণ অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর ঐতিহ্যবাহী রাবেয়া নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : একদিনেই হাসপাতালে ৮২০

শনিবার (৮ জুলাই) দুপুরে চৌমুহনী রাবেয়া নার্সিং ইনস্টিটিউট হল রুমে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।

রাবেয়া নার্সিং ইনস্টিটিউটে প্রথমবর্ষ ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স ও মিডওয়াইফারী ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৪র্থ ব্যাচ) ছাত্র-ছাত্রীদের পরিচিতি সভা ও নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবেয়া নার্সিং ইনস্টিটিউট’র চেয়ারম্যান লায়ন ডাক্তার আবু নাসের।

আরও পড়ুন : ন্যায়বিচার নিশ্চিতের চেষ্টা করছি

ডাক্তার সুমাইয়া ইসরাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাবেয়া নার্সিং ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার সুলতানা রাবেয়া খানম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এবিএম জাফর উল্যাহ।

আরও পড়ুন : ইরানে আত্মঘাতী হামলায় নিহত ৬

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ সাবেক অধ্যক্ষ অধ্যাপক মলয় কান্তি চক্রবর্তী, চৌমুহনী সরকারি সালেহ আহমদ কলেজর অধ্যক্ষ অধ্যাপক মো.মনজুরুল হক, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন নোয়াখালী জেলা সভাপতি ডাঃ এম এ নোমান, বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলা সভাপতি ডাক্তার ফজলে এলাহী খাঁন, সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুবুর রহমান, রাবেয়া নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মনিকা মজুমদার, নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সুলতানা বেগম ও অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন বাচ্চু মিয়া।

বক্তরা নার্সিং পেশায় দক্ষতা অর্জন করে মানবসেবা এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে নবীন শিক্ষার্থীদের আহ্বান করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা