ছবি-সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুরে দেখা মিললো মহাবিপন্ন মাছ

জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের বাজারে দেখা মিলেছে প্রায় ১০ কেজি ওজনের বিপন্ন প্রজাতির একটি মাছ। গিটারের মতো দেখতে এ মাছটি ‘গিটার ফিশ’ নামে পরিচিত বলে নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।

আরও পড়ুন : বেশি ভাড়া আদায় করায় কারাদণ্ড

শুক্রবার (৭ জুলাই) রাতে জেলা শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় ব্যবসায়ী মহসিনের মাছের ডালায় বিপন্ন প্রজাতির এই ‘গিটার ফিশ’ দেখা যায়। এমন মাছ আর কখনো লক্ষ্মীপুরে দেখা যায়নি।

ব্যবসায়ী মো. কাউসার ও মহসিন জানান, প্রতিদিনের মতো বিকেলে তারা কমলনগর উপজেলার মাতাব্বরহাট মাছঘাটে ইলিশ কিনতে যান। সেখানেই ঘাটের দুলাল বেপারীর বাক্সে দুর্লভ প্রজাতির মাছটি দেখতে পান। এটি ভালো দামে বিক্রি করার আশায় তারা ৪ হাজার টাকায় মাছটি কিনেন এবং রাত ৯ টার দিকে মাছটি দক্ষিণ তেমুহনী বাজারে আনেন।

আরও পড়ুন : মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির আত্মহত্যা

মো. কাউসার বলেন, প্রায় ১৫ বছর ধরে মাছের ব্যবসা করে আসছি। কখনো কোথাও এ ধরণের মাছ দেখিনি। জেলেরা সাগরের কাছাকাছি গিয়ে মাছ শিকার করে। সেখানে ইলিশের পাশাপাশি অন্যান্য সামুদ্রিক মাছও পাওয়া যায়৷ তেমনি কোন এক জেলের জালে ‘গিটার ফিশ’ নামে মাছটি ধরা পড়ে। যিনি এটি মাতাব্বরহাট মাছঘাটে বিক্রির জন্য এনেছেন।

দক্ষিণ তেমুহনী এলাকার খাবার হোটেল ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, এখান থেকে আমি ৬ বছর হোটেলের জন্য মাছ কিনি। কখনো এ মাছ চোখে পড়েনি।

আরও পড়ুন : যানজট নিরসনে কঠোর অবস্থানে পুলিশ

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বিপন্ন প্রজাতির এ মাছটি ‘গিটার ফিশ’ নামে পরিচিত৷ এটি মূলত সামদ্রিক মাছ। কয়েক বছর আগে কক্সবাজারে বঙ্গোপসাগরে জেলেদের জালে একটি ‘গিটার ফিশ’ ধরা পড়েছিলো। লক্ষ্মীপুরের জেলেরা বঙ্গোপসাগরের কাছাকাছি গিয়ে ইলিশ শিকার করে। ধারণা করা হচ্ছে, জোয়ারের পানির টানে মাছটি নদীতে এলে জেলেদের জালে ধরা পড়ে।

তিনি আরো বলেন, গিটার ফিশ লম্বা ৩ মিটার পর্যন্ত হয়। এর দেহ চ্যাপ্টা আকৃতির ও বাদামি বা ধূসর রঙের দেখতে। এটি সার্ক গোত্রের মাছ। তবে সার্কের মতো ভয়ঙ্কর নয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা