সারাদেশ

ক্লিন ভাসানচর কর্মসূচিতে সাইকেল র‍্যালি

নোয়াখালী প্রতিনিধি: ‘ক্লিন ভাসানচর গ্রিন ভাসানচর’ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এরপর পরিচ্ছন্নতা অভিযান-সচেতনতা ও সবুজায়নের লক্ষে বৃক্ষরোপণ করা হয়।

আরও পড়ুন: সেপ্টেম্বরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু

শনিবার (৮ জুলাই) সকালে সাইকেল র‍্যালির মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (ভাসনচর) মো. মাহফুজার রহমান (উপসচিব)।

সকাল ৯ টার দিকে সাইকেল র‍্যালিটি ভাসানচর মাল্টিপারপাস কমপ্লেক্স থেকে শুরু করে ভাসানচরের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রায় সাত কিমি পথ অতিক্রম করে পুনরায় মাল্টিপারপাস কমপ্লেক্স এ এসে শেষ হয়। পথিমধ্যে ২টি বাজারে বৃক্ষরোপণ করা হয় ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে রোহিঙ্গা কমিউনিটিকে সচেতন করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (ভাসনচর) মো. মাহফুজার রহমান (উপসচিব) বলেন, Clean Bhasanchar Green Bhasanchar প্রতিপাদ্যকে সামনে কয়েকটি উদ্দেশ্য নিয়ে আজকের সাইকেল র‍্যালিটি অনুষ্ঠিত হয়। ভাসানচররের বাঁধের ভিতরের অংশকে সবুজ করার লক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী ও রোপিত বৃক্ষ পরিচর্যাকে উৎসাহিত করা এবং বৃক্ষ নিধনকে নিরুৎসাহিত করার বিষয়ে সকলকে উদ্বুদ্ধ করা ছিল মূল লক্ষ্য।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে সহিংসতায় নিহত ৮

মো. মাহফুজার রহমান আরও বলেন, আজকের র‍্যালির আরও একটি অন্যতম উদ্দেশ্য ছিল সমগ্র ভাসানচরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে রোহিঙ্গা কমিউনিটির মাঝে সচেতনতা সৃষ্টি করা। সর্বোপরি ভাসানচরে কর্মরত সকলের এবং রোহিঙ্গা কমিউনিটির মাঝে সম্প্রীতি বৃদ্ধি করা ছিল আজকের র‍্যালির একটি বড় উদ্দেশ্য।

কর্মসূচিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার ওয়ালি উল্যাহ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ডিডি মনজুর আলম, ভাসানচর থানার পুলিশ উপ-পরিদর্শক সুদীপ্ত নাথ, ভাসানচরের ডব্লিউএফপি এর প্রধান আমিন সাইদসহ রোহিঙ্গা কমিউনিটি, এনজিও, আইএনজিও, ইউএন এজেন্সী এবং সরকারী সংস্থার প্রায় ৪০০ জন অংশগ্রহণ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা