সারাদেশ

ঠাকুরগাঁও ডিসি অফিসে হামলা, গ্রেফতার ১

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়েছে এক যুবক।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে সহিংসতায় নিহত ৮

শনিবার সকাল সাড়ে ৮টায় দিকে ওই যুবক বেলচা হাতে ডিসি অফিসের ২য় তলার কলাপসিবল গেটের তালা ভেঙ্গে জেলা প্রশাসক কার্যালয়, সম্মেলন কক্ষ, অদম্য বাংলাদেশ কর্নার এর জানালার থাই গ্লাস ভাঙচুর চালায়। ওই সময় জেলা প্রশাসক কার্যালয়ের ২/১ কর্মচারী ওই যুবককে ভাঙচুর করতে নিষেধ করলে সে তাকে ধমক দিয়ে থামিয়ে দেয়।

পরে খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানার উপ-পুলিশ পরিদর্শক মামুনুর রশিদ এগিয়ে এলে ওই যুবক তাদের উপর হামলা চালায়।

এ সময় পুলিশ তাকে আটক করে। আটককৃত যুবকের নাম নাসির উদ্দীন। তার বাড়ি হরিপুর উপজেলার গেদুরা মারাধার পারুল পাড়া গ্রামে। তার পিতার নাম মৃত আব্দুল লতিফ। আহত উপ-পুলিশ পরিদর্শক মামুনুর রশিদ ঠাকুরগাঁও সদর থানায় কর্মরত আছেন।

আরও পড়ুন: ক্রিমিয়ার নিয়ন্ত্রণ পাবে ইউক্রেন

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, হামলার ঘটনায় নাসির উদ্দীন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনাটি কেন ঘটিয়েছে তা এখনও বিস্তারিত জানা যায়নি।

জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এটি অত্যন্ত খারাপ একটি কাজ হয়েছে। আমরা আইনগত ব্যবস্থায় যাচ্ছি। সে সময় কে ডিউটিতে ছিল তখন তার ভূমিকা কি ছিল সেটিও আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা