সারাদেশ

কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

রাকিব হাসনাত, পাবনা: সুইডেনে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনা জেলা সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের হাজারো নেতাকর্মী।

আরও পড়ুন: পর্তুগাল জাতীয় দলে হবিগঞ্জের রুপু

সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, পাবনা জেলা শাখার ব্যানারে শুক্রবার (৭ জুলাই) দুপুর দুইটার দিকে পাবনা শহরের চাপা মসজিদ থেকে বিশাল এ বিক্ষোভ মিছিল বের হয়।

পাবনা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি অধ্যাপক মাওলানা মো. আব্দুস শাকুরের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইন, সহকারি সেক্রাটারি মাওলানা আব্দুল গাফফার খানসহ ওলামা মাশায়েখ পরিষদের নেতাকর্মীরা।

আরও পড়ুন: হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ

চাপাবিবি জামে মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে ওলামা মাশায়েখ পরিষদে নেতাকর্মীরা জড়ো হোন। এতে শত শত সাধারণ মুসল্লিরাও যোগ দেন। পরে মাওলানা আব্দুল শাকুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বই বাজার, খেয়াঘাট মোড় হয়ে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে প্রবেশ করে। ট্রাফিক মোড় ও ইন্দ্রিরা মোড় হয়ে বড় বাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা