ছবি-সংগৃহীত
সারাদেশ

কিশোরকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি : ঝিনাইদহের সদর উপজেলায় সাকিব (১৭) নামের এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : নোয়াখালীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৪

শুক্রবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঝিনাইদহ পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান।

নিহত সাকিব মাগুরার ফুলবাড়ী গ্রামের মো. শামীমের ছেলে। সে ঝিনাইদহ শহরের উদয়পুর গ্রামে নানা ওসমান লস্করের বাড়িতে থাকতো। অন্যদিকে গ্রেফতার মনির মোল্যা (১৯) যশোরের বাবলাতলা গ্রামের গাফফার মোল্যার ছেলে। তবে ঝিনাইদহ শহরের উদয়পুর গ্রামে একটি ভাড়া বাড়িতে বসবাস করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের পাটক্ষেতে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় ওইদিন রাতে সদর থানায় একটি মামলা করা হয়। বুধবার (৫ জুলাই) শাকিল আহমেদ নামের এক ব্যক্তি মরদেহ শনাক্ত করেন এবং নিহত কিশোর তার ভাগনে বলে জানান।

আরও পড়ুন : প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

শাকিল আহমেদ জানান, গত ১ জুলাই সাকিবের সঙ্গে মনির মেল্যাকে তিনি ঘুরতে দেখেন। পরে এ তথ্যের ভিত্তিতে মনির মোল্যাকে গ্রেফতার করে পুলিশ।জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন মনির।

আসামির জবানবন্দির বরাতে পুলিশ সুপার জানান, ৪-৫ মাস আগে উদয়পুর গ্রামে দুটি মোবাইল চুরি হয়। সাকিব গ্রামে বলে বেড়ান মনির মোবাইল চুরি করেছেন। এ ঘটনায় গ্রামের লোকের মারের ভয়ে মনির এলাকা ছেড়ে কিছুদিন গা ঢাকা দেন। পরে মোবাইল চুরির বিষয়টি ধামাচাপা পড়ে গেলে এলাকায় ফিরে আসেন মনির। সেই থেকে মনে মনে সাকিবকে হত্যার প্ল্যান করেন।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ৫

গত ১ জুলাই উদয়পুর গ্রামের তিন রাস্তার মোড়ে সাকিবকে আসতে বলেন মনির। তিনি সাকিবের সঙ্গে ছাগল চুরির পরিকল্পনা করেন। এর আগে ওইদিন দুপুরে আসামি বাড়ি থেকে একটি দা এনে বিসিক এলাকার একটি দোকানের নিচে লুকিয়ে রাখেন। রাতে সাকিব বিসিক মোড়ে আসেন।

পরে দুজন বিসিক মোড় থেকে একটি ব্যাগে করে দা, দুই প্যাকেট বিস্কুট, এক বোতল পানি, দুটি কনডম, সিগারেট, কাঁচি নিয়ে বাইসাইকেলে আড়ুয়াকান্দি গ্রামে একটি পাটক্ষেতে যান। তারা রাত আরও গভীর হলে ছাগল চুরির পরিকল্পনা করেন। সেখানে দুজন গাঁজা সেবন করেন। সাকিব গাঁজা সেবন করে ঘুমিয়ে পড়লে মনির দা দিয়ে গলা কেটে হত্যা করে চলে যার।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা