সারাদেশ

ঝালকাঠিতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে (২০) সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ৫

বৃহস্পতিবার গভীর রাতে ওই প্রতিবন্ধী নারীর বাবা বাদি হয়ে এ ঘটনায় অভিযুক্ত রাব্বি ও সোলাইমানের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় রাতেই পুলিশ অভিযুক্তদের উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া এলাকা থেকে তাদের আটক করে মামলায় গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতারকৃতরা হল- উপজেলার নিজামিয়া এলাকায় মো. হানিফ হাওলাদারের ছেলে মো. সোলায়মান হাওলাদার (১৭), মো. হাফিজ হাওলাদারের ছেলে মো. রাব্বি হাওলাদার (১৭)। শুক্রবার সকালে এদেরকে আদালতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন : যুদ্ধের জন্য প্রস্তুত হোন

ভূক্তভোগী বাকপ্রতিবন্ধী কিশোরীর বাবা জানায়, বৃহস্পতিবার দুপুরে তার মেয়ে পার্শ্ববর্তী গালুয়া ইউনিয়নের গাজীর হাট এলাকায় বড় বোনের বাড়িতে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হয়।

এ সময় অভিযুক্ত ঐ দুই কিশোর দেশীয় অস্ত্র চাকুর মুখে জিম্মি করে পথ থেকে তুলে নিয়ে চল্লিশকাহনিয়া লঞ্চঘাট এলাকায় একটি কলাবানের মধ্যে নিয়ে জোড়পূর্ব কিশোরীকে ধর্ষণ করে। পরে ঘটনাটি কিশোরী তার পরিবারকে জানালে তারা জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযুক্ত দুই কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন : পাকিস্তানে ভূমিধসে ৮ শিশুর মৃত্যু

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, ওই বাক প্রতিবন্ধীর বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত দুজন গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা