ছবি : সংগৃহিত
সারাদেশ

সিলেটে বাস চাপায় হতাহত ৮

জেলা প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী মিতালী পরিবহনের একটি বাসের চাপায় ইজিবাইক চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : নৌকাডুবিতে কৃষকের লাশ উদ্ধার

মঙ্গলবার (২৭ জুন) রাত সাড়ে ১০ টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুর টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওসমানীনগর উপজেলার শেরপুর নতুন বস্তির ইজ্জত আলীর ছেলে জুয়েল মিয়া (২২) ও একই উপজেলার সাদিপুর ইউপির সুন্দিকলা গ্রামের সত্তার মিয়ার স্ত্রী আসমা বেগম (৪৫)।

আরও পড়ুন : মোহাম্মদপুরে ভবনে আগুন, নিহত ১

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা ছেড়ে আসা সিলেটগামী মিতালী পরিবহনের যাত্রীবাহী একটি বাস শেরপুর সেতু পার হয়ে টোলপ্লাজা সংলগ্ন স্থানে পৌঁছালে যাত্রীবাহী ব্যাটারি চালিত ইজিবাইককে চাপা দেয়।

এ সময় মিতালী পরিবহনের বাসটিও উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক জুয়েল মিয়া ও যাত্রী আসমা বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় ইজিবাইকে থাকা অজ্ঞাত এক যাত্রী ও বাসে থাকা আরও ৫ জন যাত্রী আহত হন।

আরও পড়ুন : ছিনতাই চেষ্টাকালে গ্রেফতার ২

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আমিন।

তিনি জানান, খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা, ওসমানীনগর থানা পুলিশ এবং তাজপুর ফায়ার ব্রিগেডের সদস্যরা হতাহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন।

আরও পড়ুন : জাতীয় ঈদগাহে প্রস্তুতি সম্পন্ন

মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো হাইওয়ে পুলিশ জব্দ করেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা