ছবি : সংগৃহিত
সারাদেশ
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু 

সড়কে ৪০ কিলোমিটার যানজট 

জেলা প্রতিনিধি : ঢাকা-টাঙ্গ‌াইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে পরিবহ‌নের সংখ‌্যা বৃ‌দ্ধি, পরপর দুর্ঘটনা, গাড়ি বিকল, দফায় দফায় টোল আদায় বন্ধ হওয়া এবং চালকদের বেপরোয়াভা‌বে গাড়ি চালানোর ফলে প্রায় ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজ‌টের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

বুধবার (২৮ জুন) ভোর ৪ টা থেকে মহাসড়‌কের বাঐখোলা থেকে টাঙ্গাইল বাইপাস পর্যন্ত এবং রাবনা বাইপাস হ‌তে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) পর্যন্ত এলাকা জু‌ড়ে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

জানা যায়, বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর উপর একটি পিকআপ বিকল হলে এটি সরাতে এক ঘণ্টারও বেশি সময় লাগে। এ কারণে ভোর ৪ টা ১৫ মিনিট থেকে ৪ টা ৫৩ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এর আগেও কয়েক দফা টোল আদায় বন্ধ রাখা হয়েছে। এতে মহাসড়‌কে যানজট শুরু হয়।

আরও পড়ুন : মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

এদিকে সড়‌কে তীব্র যানজ‌ট ও বৃষ্টির কার‌ণে বিপাকে পড়েছেন ঘরমুখো মানুষ। বি‌শেষ ক‌রে যারা খোলা ট্রাক ও পিকআপে করে বা‌ড়ি‌ ফির‌ছেন।

এ সময় খোলা ট্রা‌কে প‌রিবার নি‌য়ে রওনা হওয়া মোশারফ হো‌সেন জানান, বাস না পেয়ে ট্রা‌কে উঠে‌ছি। কিন্তু বৃ‌ষ্টি বিপা‌কে ফে‌লে‌ছে। এই বৃ‌ষ্টি হ‌চ্ছে আবার কিছুক্ষণ হ‌চ্ছে না। রাতে গা‌ড়ি‌তে উঠে‌ছি। কোনাবা‌ড়ি থে‌কে এখন সকাল ৭ টা বা‌জে এলেঙ্গা‌তেই আছি। পরিবার নিয়ে কি যে একটা খারাপ অবস্থায় আছি, তা বলে বুঝানো যাবে না।

আরও পড়ুন : জাতীয় ঈদগাহে প্রস্তুতি সম্পন্ন

বা‌সের চালকরা জানান, ঢাকা থে‌কে যানজট ঠে‌লে আসছেন তারা। মহাসড়‌কে ৪ লেন হ‌লেও এলেঙ্গার যানজট মহাসড়‌কে গি‌য়ে ঠে‌কে‌ছে। খুবই নাজুক অবস্থা।

এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান জানান, সেতুর উপর ও মহাসড়কে দুর্ঘটনার কারণে যানজট শুরু হয়। গাড়ির টান শুরু হয়েছে। আশা করি, দ্রুত স্বাভাবিক হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা