সারাদেশ

অটোরিকশা-ভটভটি সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিনিধি : বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ভটভটির সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন।

আরও পড়ুন : বৃষ্টিতে পশুর হাটে ভোগান্তি

মঙ্গলবার (২৭ জুন) সকালে উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের মন্ডলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে৷

নিহতদের মধ্যে আশা মনি (৭) ও তার ছোট বোন খাদিজা (২)। দুর্ঘটনায় তাদের বাবা রাশেদ শেখ (২৭) ও মা জোৎস্না বেগম (২৫) গুরুতর আহত হয়েছেন। তারা বগুড়ার কাহালু উপজেলার বিবিরপুকুরের বাসিন্দা। এছাড়া দুর্ঘটনায় অটোরিকশাচালক আমিনুর ইসলাম তোতাও (৫৪) নিহত হয়েছেন। তিনি কাহালুর নারহট্ট এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

আরও পড়ুন : পবিত্র হজ আজ

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহম্মেদ জানান, মঙ্গলবার সকালে কাহালু থেকে আসা বগুড়াগামী যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালক ঘটনাস্থলেই নিহত হন। পরে একই পরিবারের চার সদস্যকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। এছাড়া অটোচালকের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।

তিনি আরও বলেন, রাশেদ শেখ তার এক স্বজনের জানাজায় অংশ নিতে গাইবান্ধার বোনারপাড়ায় যাচ্ছিলেন। ঘাতক ভটভটি জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা