ছবি-সংগৃহীত
সারাদেশ

রংপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : রংপুরের নগরীতে লুবনা ইয়াসমিন (৪১) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : কুমিল্লায় চোর চক্রের ৭ নারী আটক

বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে নগরীর সতগাড়া মিস্ত্রিপাড়া এলাকার একটি ভাড়াবাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত লুবনা ইয়াসমিন রংপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক সাইদুর রহমানের স্ত্রী। তিনি বরিশালের গৌরনদী পৌরসভার ইসমাইল বারীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর রহমানের বাড়ি বরিশালের উজিরপুর। স্ত্রী ও আড়াই বছর বয়সী মেয়েকে নিয়ে নগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়ার রজবপুর জামে মসজিদ সংলগ্ন আব্দুল মজিদের বাড়ির চারতলার একটি ফ্লাটে থাকতেন। বৃহস্পতিবার সকালে স্ত্রী-মেয়েকে বাসায় রেখে অফিসে যান সাইদুর রহমান। অফিস থেকে দুপুরের খাবারের জন্য বাসায় ফিরে দরজায় ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বিকেল ৪টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন দেন।

খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে ঢুকে লুবনাকে বিছানায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় তার মেয়ে পানির ট্যাব ছেড়ে রান্না ঘরে খেলছিল।

আরও পড়ুন : স্বামীর পিটুনিতে স্ত্রী হাসপাতালে

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লুবনা ইয়াসমিন মানসিক রোগে ভুগছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা