ছবি: সংগৃহীত
সারাদেশ

নিরাপদ খাদ্য নিশ্চিতের বিকল্প নেই

জেলা প্রতিনিধি : নোয়াখালীতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্যের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ভেজাল রোধে কঠোর আইনের আহ্বান

বৃহস্পতিবার (২২ জুন) নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, ব্যবসায়ী ও সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালীর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. নাজিমুল হায়দার বলেন, আমরা সবাই ভোক্তা। যারা বাজারে পণ্য বিক্রি করেন তারাও ভোক্তা। নিরাপদ পণ্য উৎপাদন করা সকল পর্যায়ে গুরুত্বপূর্ণ। এক কথায় স্মার্ট বাংলাদেশ গড়তে নিরাপদ খাদ্য নিশ্চিতের বিকল্প নেই।

আরও পড়ুন : অনিয়ম করেছে, আঁখি আমার রোগী ছিলেন না

তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য জনগণের খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাবার প্রাপ্তি নিশ্চিত করা। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হওয়ার পর থেকে ভোক্তার কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে এ দফতর কাজ করে যাচ্ছে। সকল শ্রেণিপেশার মানুষের সচেতন অংশগ্রহণে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা সম্ভব।

সেমিনারে জেলা প্রশাসনের সহকারী কমিশনার আহসান হাবিবের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আফিফা ছিদ্দিকা।

আরও পড়ুন : আইসিইউ পরিচালনার বিষয় জানা নেই

এ সময় আরও বক্তব্য রাখেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী রফিকুজ্জামান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবির, অধ্যাপক কাজী মো. রফিক উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মমতাজুল করিম করিম বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা জিএস কাশেম, সাংবাদিক আলমগীর ইউসুফ, মো. মরিরুজ্জামান চৌধুরী, আবু নাছের মঞ্জু, জামাল হোসেন বিষাদ, সুমন ভৌমিক, আসাদুজ্জামান চৌধুরী কাজল প্রমুখ।

তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে নিরাপদ খাবার নিশ্চিতের কোনো বিকল্প নেই। নিরাপদ খাদ্যের বিষয়টি গুরুত্বে সাথে বিবেচনায় রেখে আমাদের খাদ্য নিরাপদ রাখার কৌশল ঠিক করতে হবে। এছাড়া আইন প্রয়োগের পাশাপাশি আমাদের সচেতন থাকতে হবে।

আরও পড়ুন : আরও একজনের প্রাণহানি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হওয়ার পর থেকে ভোক্তার কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে এ দফতর কাজ করে যাচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা