ছবি: সংগৃহীত
সারাদেশ

ভেজাল রোধে কঠোর আইনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক : খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ঈদের পর বাড়ছে চিনির দাম

বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা বলেন, এক সময় ভেজালের অভ্যাস ছিল না। দিন দিন ভেজাল পণ্য বাড়ছে। সব পণ্যেই এখন ভেজাল। এর মধ্যে ভালো জিনিস পাওয়া কঠিন।

তিনি বলেন, ভেজাল পণ্য পরীক্ষায় প্রয়োজনীয় যন্ত্র ও কারিগরি দক্ষতা থাকা প্রয়োজন, যাতে অভিযানের সময়ই তাৎক্ষণিক পরীক্ষা করা সম্ভব হয়।

আরও পড়ুন : শিক্ষায় আন্তর্জাতিক অংশীদারিত্ব দরকার

এছাড়া নিয়মিত বাজার মনিটরিং, পরিদর্শন ও অভিযান পরিচালনা করতে হবে। তবে শুধু সচেতন হলেই হবে না, আইনের কঠোর প্রয়োগ করতে হবে। খুলনাকে ভেজাল খাদ্যমুক্ত করতে সবাইকে কাজ করতে হবে।

এ সময় খাদ্যপণ্যে ভেজালের ক্ষতিকর দিক ও ভেজাল রোধে আগামীর পরিকল্পনা বিষয়ে তথ্য উপস্থাপন করে জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা মো. মোকলেছুর রহমান বলেন, বর্তমানে খাদ্যে ভেজাল বেড়েই চলেছে। খাদ্যে ঘনচিনি, সাল্টু ও হাইড্রোজেন অতিমাত্রায় ব্যবহার করা হচ্ছে, যা মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর।

আরও পড়ুন : ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি

ভেজাল খাদ্যের কারণে মানুষ আলসার, কোলন ক্যানসার, মূত্রাশয় ইনফেকশন, পাথর তৈরিসহ নানা রোগে আক্রান্ত হয়।

এছাড়া নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আগামী এক বছরের পরিকল্পনায় খাদ্য কারখানা মনিটরিং, খাদ্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ, জনসচেতনতা, খাদ্য নমুনা পরীক্ষণ ও প্রয়োজনে শাস্তি প্রদানের বিষয়গুলো তুলে ধরা হয় এই সেমিনারে।

আরও পড়ুন : রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা