ছবি : সংগৃহিত
সারাদেশ

নির্বাচনে পেশীশক্তি ব্যবহার করলে পদক্ষেপ

এম.এ আজিজ রাসেল: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) বলেছেন, কক্সবাজার পৌরসভা নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। প্রত্যেকটি কেন্দ্রে বসানো হবে সিসি ক্যামেরা। যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়। নির্বাচনে কেউ পেশীশক্তি ও কালো টাকার ব্যবহার করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: ভারতীয় ৬৫ বস্তা চিনিসহ আটক ৪

শনিবার (৩ জুন) সকালে পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে প্রার্থীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, অধিকাংশ প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করছে। তাই সবাইকে সতর্ক করা হচ্ছে। কেউ নির্দেশনা না মানলে বাতিল করা হবে প্রার্থিতা। নির্বাচনে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হবে।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন।

আরও পড়ুন: ঢাকা-১৭ আসনের দায়িত্ব নিতে চাই

সদর নির্বাচন অফিসার শিমুল শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী, নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদ, জগদীশ বড়ুয়া পার্থ, জাহেদুর রহমান, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীরা নানা অভিযোগ তুলে ধরেন।

আগামী ১২ জুন সোমবার ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। কক্সবাজার পৌরসভায় মোট ৪৩ টি ভোট কেন্দ্রে ২৪৪ টি বুথ রয়েছে। এছাড়া অস্থায়ী আরো ১৪ টি বুথ রয়েছে।

আরও পড়ুন: মোবাইল ফোন না পেয়ে আত্মহত্যা

২০২৩ সালের ১৭ এপ্রিল পর্যন্ত হালনাগাদ করা ভোটার তালিকায় কক্সবাজার পৌরসভায় মোট ৯৫ হাজার ৩৮৬ জন ভোটার রয়েছে। তারমধ্যে, ৫০ হাজার ১৮৪ জন পুরুষ ভোটার এবং ৪৫ হাজার ২০২ জন মহিলা ভোটার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা