ছবি : সংগৃহিত
সারাদেশ
ঝালকাঠি

মোবাইল ফোন না পেয়ে আত্মহত্যা

ঝালকাঠি প্রতিনিধি: মোবাইল ফোন সেট কিনতে টাকা না দেয়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মহিউদ্দিন মৃতুল নামের ১৮ বছর বয়সী এক কিশোর।

আরও পড়ুন: জামালপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ১

শনিবার (৩ জুন) দুপুর ৩ টায় ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি টেম্পুষ্টান্ড ব্রীজ সংলগ্ন আমির আলী হাওলাদারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত মৃতুলের মা তাসলিমা বেগম বলেন, 'আমার ছোট ছেলে কলেজ রোড এলাকায় গ্রীল ওয়ার্কশপে কাজ করতো। গত সাত দিন যাবৎ কাজে যায়না। মোবাইল কেনার জন্য টাকা চায় প্রতিদিন টাকার জন্য ঘরে আমার সাথে চেচামেচি করে। আমি টাকা যোগার করে দিতে না পাড়ায় আত্মহত্যা করেছে।'

নিহতের বড়বোন শান্তা বেগম বলেন, 'আমার বাবা ফারুক হোসেন ৭ বছর আগে মারা যায়। তারপর আমার মা সোহাগ হোসেন নামের এক রং মিস্ত্রীর সাথে বিবাহ বসেন। সেই ঘরেই থাকতো ছোটো ভাই মৃতুল। তবে নিহত মৃতুল বেশির ভাগ সময় নেশা করতো।'

আরও পড়ুন: কুমিল্লায় ট্রাক চাপায় নিহত ২

নিহতের ভাই মো. অনিক বলেন, 'ঘটনার সময় বাসায় কেউ ছিলেননা। আব্বু দুপুরে বাসায় গিয়ে দরজা নক করলে ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশিদের নিয়ে দরজে ভেঙে দেখতে পায় মৃতুল গলায় ওড়না পেছিয়ে জানালার সাথে বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্মা করেছে।'

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার আত্মহত্যা তথ্য নিশ্চিত করে 'আমরা লাশের সুরতহাল করেছি, তাতে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। এর বাইরে যদি কিছু থাকে সেটা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর যানা যাবে।' সুরতহাল শেষে লাশের ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা