ছবি : সংগৃহিত
সারাদেশ

জামালপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ১

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে প্রাইভেটকারের ধাক্কায় শাহীন (৩৫) নামে অটোবাইক যাত্রী নিহত ও ৬ অটোবাইক যাত্রী আহত হয়েছে।

আরও পড়ুন: সাদিক-রুপনের ৯ কর্মী গ্রেফতার

আহতরা হলেন, মেলান্দহের গুলেছা (৪৫),ছন্দা (২৮), মালঞ্চের রুমাইছা (২), জামালপুর শহরের গেটপাড়ের রেজাউল (৫০),মাছিমপুরের নুরুল(৫২) ও মালগুদামের রানা(৩৬)। তাদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত দুই বছরের শিশু রুমাইছা ও ছন্দা (২৮) কে এম এ রশিদ বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। নিহত শাহীন মেলান্দহের নয়ানগর ইউনিয়নের বানী পাকুড়িয়া গ্রামের মৃত বুছা শেখের ছেলে।

আরও পড়ুন: ৯শত ৫৪টি সোলার হোম সিস্টেম বিতরণ

শনিবার (৩ মে) বিকাল ৪টায় জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মেলান্দহের মালঞ্চ এলাকায় সড়ক দূর্ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, দুটি বাইক যোগে নিহত শাহীনসহ আহতরা জামালপুর শহরে আসতেছিল। পিছন দিকে থেকে দ্রুতগামী প্রাইভেটকার দুটি অটোবাইককে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই শাহিন মারা যায়। দুর্ঘটনার পর প্রাইভেটকার ফেলে চালক পালিয়ে যায়।

আরও পড়ুন: ট্রেন-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলে নিহত

মেলান্দহ থানার ওসি (তদন্ত) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শাহিনের মৃতদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক পালিয়েছে। দুর্ঘটনা কবলিত আটোবাইক ও প্রাইভেটকার জব্ধ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা