ছবি: সংগৃহীত
সারাদেশ

কুমিল্লায় ট্রাক চাপায় নিহত ২

জেলা প্রতিনিধি : কুমিল্লার হোমনা উপজেলার ট্রাক চাপায় ২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : সাদিক-রুপনের ৯ কর্মী গ্রেফতার

শনিবার(৩ মে) সকাল ১০ টার দিকে উপজেলার শ্রীমদ্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হোমনা উপজেলার হোমনা পূর্বপাড়া গ্রামের সজল সরকারের স্ত্রী ফেরদৌসী আক্তার (১৮) ও তার এক বছরের মেয়ে সাদিয়া।

আরও পড়ুন : টেকনাফে ৫ রোহিঙ্গা অপহৃত

হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে জানান, শনিবার সকালে ফেরদৌসী আক্তার তার একমাত্র মেয়ে সাদিয়াকে নিয়ে স্বামীর বাড়ি থেকে অটোরিকশা যোগে বাবার বাড়িতে যাচ্ছিলেন।

পথিমধ্যে শ্রীমদ্দি এলাকায় পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করতে গেলে তাদের অটোরিকশাটি হেলে পড়ে। এ সময় ফেরদৌসী আক্তার ও তার কোলে থাকা মেয়ে সাদিয়া ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন : তুরস্ককে সেনা পাঠাতে অনুরোধ

পরে স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা