ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু   

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

নিহত মাজাহারুল হক (৩৮) উপজেলার বদরীপুর গ্রামের ওবায়দুল হকের ছেলে।

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার নোয়াখালীর ইউনিয়নের মান্নান নগর বাজার দক্ষিণে খলিল মিয়ার দরজায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার মান্নান নগর বাজার এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে সোনাপুর যাচ্ছিলেন মাজারুল হক।

আরও পড়ুন: নওগায় ছুরিকাঘাতে নিহত ১

যাত্রা পথে মোটরসাইকেলটি নোয়াখালী ইউনিয়নের মান্নান নগর বাজার দক্ষিণে খলিল মিয়ার দরজায় পৌঁছলে দুটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সুবর্ণচরগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হয় মোটরসাইকেল চালক।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সোনাপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) মো. কামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ট্রাকটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা আছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা