সংগৃহীত
সারাদেশ

গাড়ীর যন্ত্রাংশসহ আটক ২

আবু রাসেল সুমন,খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়িতে সরকারী শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে নিয়ে আসা বিভিন্ন ধরনের গাড়ীর যন্ত্রাংশসহ ২জন কে আটক ও রেজিষ্ট্রেশন বিহীন একটি সিএনজি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: ইয়াবাসহ আটক ১

শুক্রবার (১০ নভেম্বর) রাত ২টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের গাজীনগর এলাকায় অভিযান চালিয়ে এসব যন্ত্রাংশ ও সিএনজিসহ তাদের আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশ।

আটককৃত হলো, মাটিরাঙ্গার দক্ষিন শান্তিপুর এলাকার বাসিন্দা মো. জাকির হোসেনের ছেলে মো: বিল্লাল হোসেন (২১) ও উত্তর শান্তিপুর এলাকার বাসিন্দা মৃত শাহাবুদ্দিনের ছেলে মো: শাহ আলম (২৩)।

পুলিশ সুত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি দল পৌরসভার ১নং ওয়ার্ডের গাজীনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসা মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ীর যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এসময় অবৈধ যন্ত্রাংশ পরিবহনে ব্যবহৃত একটি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ীর যন্ত্রাংশের আনুমানিক বাজারমুল্য ছয় লক্ষ টাকা।

আরও পড়ুন: গাজীপুরে শতাধিক কারখানা বন্ধ

মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে সান নিউজকে জানান, পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,অবৈধ পথে নিয়ে আসা বিভিন্ন পন্য আটকসহ এ থানার পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে গতরাতে অভিযান চালিয়ে মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ীর যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করাসহ আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর সান নিউজ কে জানান,গোয়েন্দা নজরদারির কারনে নাশকতাকারী,চোরাকারবারী,মাদক কারবারিদের অপতৎপরতা রোধে খাগাড়ছড়ি জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা