সংগৃহীত
সারাদেশ

ইয়াবাসহ আটক ১

জেলা প্রতিনিধি: নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোজাম্মেল হককে (৪০) ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: গাজীপুরে শতাধিক কারখানা বন্ধ

শনিবার (১১ নভেম্বর) সকালে খালিয়াজুরী থানার ওসি মো. খাইরুল বাশার এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় যুবলীগ সদস্য মোজাম্মেল হককে শনিবার সকালের দিকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

এরআগে, গত শুক্রবার রাত ৯টার দিকে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল সাকিব মোজাম্মেলকে নিজের দোকানে ইয়াবা বেচা-কেনার সময় আটক করে। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: ট্রাকচাপায় ২ বাইক আরোহী নিহত

উপজেলা যুবলীগের আহবায়ক আরিফুল ইসলাম ফালাকের সঙ্গে কথা হলে তিনি বলেন, শনিবার যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে জেলা কমিটির সঙ্গে পরামর্শক্রমে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নেত্রকোণা জেলা যুবলীগের আহবায়ক মাসুদ খান জনি জানায়, উপজেলা কমিটির আহবায়কের সঙ্গে কথা বলে সাময়িকভাবে বহিস্কার করা হবে। মোজাম্মেল হক পরবর্তীতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে সেক্ষেত্রে তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা