সংগৃহীত ছবি
সারাদেশ

পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: নেত্রকোণা জেলার দুর্গাপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে শফিকুল ইসলাম নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) খুন হয়েছেন।

আরও পড়ুন: পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার পান মহলের গলিতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হন তিনি। গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এসআই শফিকুল দুর্গাপুরের চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন এবং ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে আসেন।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হন শফিকুল ইসলাম। পথিমধ্যে ওই এলাকায় বেশ কয়েকজন দুর্বৃত্ত তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে চুরি

দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা বলেন, ধারাল অস্ত্রের আঘাতে শফিকুল ইসলামের ডান হাতের কব্জির নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দোষীদের ধরতে চারদিকে পুলিশের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা