সংগৃহীত ছবি
সারাদেশ

নৌকাডুবিতে ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় দুর্গাপূজায় অঞ্জলি দিতে গিয়ে নৌকাডুবিতে ঋতু তালুকদার (১৮) ও অমিত তালুকদার (৮) নামে একই পরিবারের ২ জন নিহত হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় উপজেলার সদর ইউনিয়নের হরিনধরা গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: গৃহবধূকে গলা কেটে হত্যা

মৃতরা হলো, হরিনধরা গ্রামের সঞ্জয় তালুকদারের মেয়ে এবং বিপ্লব তালুকদারের ছেলে।

মৃত ঋতু কলমাকান্দা সরকারি কলেজের বিএ অধ্যয়নরত শিক্ষার্থী ও অমিত হরিনধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩য় শ্রেণির শিক্ষার্থী। মৃত অমিত সম্পর্কে ভাতিজা হন।

এলাকাবাসী ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কলমাকান্দা সদর ইউনিয়নের হরিনধরা গ্রামের নিজ বাড়ি থেকে একই পরিবারের ৬ জন মিলে বাড়ির পাশেই পশ্চিমপাড়ায় দুর্গাপূজার অঞ্জলির উদ্দেশ্যে ছোট ১টি নৌকা করে বের হন। এর পথে কালীবাড়ি খাল পার হওয়ার সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় ৪ জন সাঁতরে খালের পাড়ে উঠতে পারলেও ঋতু তালুকদার ও অমিত তালুকদার উঠতে পারেননি। এরপর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

মৃত ঋতুর ভাতিজা স্বপন তালুকদার জানান, আমার পিসিমনি সাঁতার জানতো। তবে তার ভাতিজা অমিতকে বাঁচাতে গিয়ে তারা ২ জনেই পানিতে তলিয়ে যায়। এই রকম দুর্ঘটনা মেনে নিতে পারছি না।

কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, এ খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা থানায় এসেছেন। এ সময় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা