সংগৃহীত ছবি
সারাদেশ

সায়েম সোবাহান আনভীরের নেতেৃত্বে বাজুস ঐক্যবদ্ধ

এস এম রেজাউল করিম, ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ জুয়েলারী সমিতি ঝালকাঠি জেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ঝালকাঠি শহরের ফাতেমা কনভেনশন সেন্টারে জেলা শাখা আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাসুদুর রহমান।

আরও পড়ুন: সরকারের হাতে আলাদিনের চেরাগ নেই

বাজুস জেলা শাখার সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাজুস স্ট্যান্ডিং কমিটি অব প্রাইসিং এন্ড মনিটরিং কমিটির সদস্য আবু নাসের মো. আবদুল্লাহ, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিষ্ট্রিক মনিটরিং কমিটির সদস্য শেখ মো. মুসা, মো. রবিউল আলম বিল্পব গাজী ও বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক নুরুল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাধারন সম্পাদক ইউসুফ হাওলাদার।

বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলার বাজুস কমিটির সাধারন সম্পাদক গোপাল কর্মকার, তাকওয়া জুয়েলার্স সত্ত্বাধীকারী জাহিদ হাসান সোহাগ ও নগেন এন্ড সন্স জুয়েলার্স সত্ত্বাধীকারী দেবব্রত কর্মকার।

সভায় প্রধান অতিথি বাজুস এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাসুদুর রহমান বলেন, জানুয়ারি মাসের মধ্যে ঝালকাঠিতে জুয়েলারি ব্যবসায়ীদের বাজুস এর সদস্য হতে হবে। সদস্য সংগ্রহ শেষে ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্যেমে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে ২০২৫ সালে জুয়েলারি ব্যবসা আরও সমৃদ্ধ হবে। এখন অনেক কাজের জন্য আপনাকে ঢাকা যেতে হয়, কমিটি থাকলে আপনার একটি ফোনই আমাদের জন্য যথেষ্ট। আমরা কেন্দ্রীয় কমিটি সব সময় আপনাদের পাশে থাকবো। কেন্দ্রীয় কমিটি যত শক্তিশালী হবে আপনাদের সম্মান ততটাই বৃদ্ধি পাবে। বাজুস কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সফল ব্যবসাীয় উদ্দ্যেক্তা বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোবাহান আনভীর দায়িত্ব নেওয়ার পর থেকে স্বর্ন ব্যবসায়ী নির্ভিগ্নে ব্যবসা পরিচালনা করে আসছে। আমরা তার সুযোগ্য নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি। আমরা ঐক্যবদ্ধ থাকলে এর সুফল আমরাই ভোগ করতে পারব। সলক স্বর্ন ব্যবসায়ীকে বাজুসের সদস্য পদ গ্রহন করতে হবে। বসুন্ধরা গ্রুপ স্বর্ন ব্যবসাীয়দের জন্য গোল্ড রিফাইনারী কারখানাসহ বিভিন্ন সুবিধা অপেক্ষা করছে। আমরা সায়েম সোবাহান আনভীরের নেতৃত্বে সকল স্বর্ন ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ রয়েছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা