ছবি: সংগৃহীত
জাতীয়

ইস্কাটনে ট্রাক চাপায় নিহত ২ 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১২টার দিকে বাংলামোটর থেকে মগবাজারগামী রাস্তায় ফ্লাইওভারে ওঠার সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আরিফুল ইসলাম (৪০) ও সৌভিক করিম (৪২)। আরিফুল ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) নামে একটি প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগের হেড। তার গ্রামের বাড়ি পঞ্চগড়। সৌভিকের গ্রামের বাড়ি নোয়াখালী। তারা বর্তমানে বড় মগবাজার প্যানারোমা ৯৯/ডি -৬-৪ নং বাসায় থাকতেন।

আরও পড়ুন: নোয়াখালীতে গাড়ি চাপায় নারী নিহত

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে দুই মোটরসাইকেল আরোহীর ক্ষত-বিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায়। একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে গেছে। আশপাশের সবাই নিশ্চিত ছিল যে, তারা মারা গেছেন। এ সময় কেউ তাদের না তুলে ছবি ও ভিডিও করছিলেন।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুজন দেব জানান, কয়েকজন প্রত্যক্ষদর্শী ও জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন দিয়ে জানানো হয় সড়কে ২জন মোটরসাইকেল আরোহী ক্ষত-বিক্ষতভাবে পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

আরও পড়ুন: সৎ ছেলেকে হত্যা, মায়ের যাবজ্জীবন

পুলিশ জানিয়েছে, নিহত ২জনের নাম আরিফুল ইসলাম ও সৌভিক করিম নামে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢামেক (ঢাকা মেডিকেল কলেজ) হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা