সারাদেশ

জামালপুরে কুকুরের কামড়ে ৪৪ জন হাসপাতালে

শওকত জামান, জামালপুর: জামালপুরে মাত্র ২ ঘণ্টায় ৪৪ জনকে পাগলা কুকুর কামড়িয়েছে। গুরুতর অবস্থায় আক্রান্তরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আজ রবিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টার মধ্যে শহরের গেটপাড়, কাচারীপাড়া, ফুলবাড়িয়াসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে এ ঘটনা ঘটে।

জামালপুর জেনারেল হাসপাতাল সূত্র জানায়, কুকুরের কামড়ে আক্রান্ত জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের কেয়া মনি (১১),ময়েন উদ্দিন (৩০),নুর ইসলাম (৪০) রাসেল(৪০),রনি (২২),সাদমান(১২), আউয়াল (৪৩), শাহপুরের মেহা(৫০),শেফালী খাতুন(৪৫), জিগাতলার কাদের (৭৫), বন্দের বাড়ীর হামেদ(৭৫),গেটপাড়ের মুরাদ(১৫) ও কাচারীপাড়ার মুরাদসহ ৪৪ জন হাসপাতালের জরুরী বিভাগে আসেন। তাদেরকে ভ্যাকসিন দেয়াসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জরুরি বিভাগে কর্তব্যরত ডা. তৌহিদুল ইসলাম রাজিব জানান, যেসব কুকুর কামড়িয়েছে সেগুলো পাগলা কুকুর কি-না জানা যাচ্ছে না। তবে আক্রান্তরা প্রত্যেকের শরীরের বিভিন্নস্থানে ক্ষত ছিলো। তাঁরা চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

রোগীরা অভিযোগ করেন, হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন (ARV) নাই, শুধুমাত্র RIG (Rabies immune Globulin) ইনজেকশন দেয়া হয়।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান জানান, কুকুরে কামড়ানো রোগীদের দুইটি ভ্যাকসিন দিতে হয়। এরমধ্যে একটি ভ্যাকসিন হাসপাতালে ছিলো, সেগুলো দেয়া হয়েছে। অনেকেই বাকি ভ্যাকসিনটা বাইরে থেকে সংগ্রহ করেছেন।

এ ব্যাপারে জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু জানান, সরকারী নির্দেশনা রয়েছে কুকুর নিধন না করার। পৌরসভায় কুকুরের জন্মনিরোধক ভ্যাকসিন নেই, এসব জুন মাসে বরাদ্দ আসে। তবে পৌরসভার নিজস্ব অর্থায়নে জলাতঙ্কের কিছু ভ্যাকসিন সংগ্রহ করে কুকুরের উৎপাত থেকে শহরবাসীকে রক্ষা করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা